এই বছরের শুরুতে আমার মৃত্যু হয়েছে।
এখন আমি একজন কিংকর্তব্যবিমূঢ অশরিরী আত্মা।
আমি আত্মহত্যাই করেছি।
আমার মৃত্যুকালে আমার পাশে ছিলো শুধুই আমার মনের আত্মবিশ্বাস।
ভূলবশতঃ তাকে তোমার দেয়া ফরমান দেখিয়েছিলাম,
জানতাম না তার মন আমার চাইতে ও বেশি দূর্বল ।
আমার সামনেই সে মৃত্যুর কোলে ঢলে পরলো।
এরপর আমার পালা ছিলো।
আমি ও তোমার ঐ ফরমানে সাক্ষর রেখে চল্লাম ।
ও আমায় চিনতে পারো নি?
আমি তোমাদের রাজনৈতিক লাঞ্ছনায়
লাঞ্ছিত তোমাদের প্রিয় মানবিক চেতনা।
২০১৮ র শুরুতে আমি ও মৃত্যু বরণ করেছি ...
ভারতীয় যুবসমাজ তোমাকে শুধু শেষ বারের মতো বলতে এলাম,
তোমার দেয়া ফরমান আমি অক্ষরে অক্ষরে পালন করেছি!
ভালো থেকো,
আজ থেকে আর কোনো বিবেক তোমায় দংশন করবে না ।
তুমি মুক্ত। সেলফি তোলো, ফেসবুক করো
লিগেলাইজেসন টার্মিনেট হয়ে গেছে।
যৌবন উপভোগ করো।
বাবাই দাম (অপ্রকাশিত)
ইতি-

No comments:
Post a Comment