ভালোবাসার সাতকাহন নতুন বুঝতে শিখছি তখন,
তার আগে পাত্তা দিইনি ভালোবাসাকে!কারো প্রতি কিউরিওসিটি কেই ভালোবাসা ভাবতাম,
সেই ভালোবাসা!কলেজ লাইফেই আমার জীবন বদলে দেয়৷মানে ঐ কিউরিওসিটি, কোনো এক বিশেষ কে, (মানে আমার নজরে যে আজও বিশেষ) প্রপোজ করেছিলাম তাকে ভাঙা ইংগিতে..
কলেজ গার্লস কমন রুম এর সামনে, ঐ যে বলে না !নীল নির্জনে?বাট্ আমার ক্ষেত্রে, তা ছিলো,
নির্জন গার্লস কমন রুমের সামনে!শুনে হেসেছিলো সে শেষ বারের মতন, কিন্তু আর কিছুই বললো না!
শুধু খালি কমন রুমে ঢুকে গেলো! তারপর?
তারপর আর কি? গার্লস কমন রুম থেকে সে যখন বেরিয়ে এলো, আমি তখনওর নজরে একজন অচেনা ব্যক্তি! যা কে ও আর কোনো দিনই জানতে চাইবে না!একা কমন রুমে যে এমন কি যাদু ছিলো,
তা আজও বুঝে উঠতে পারিনি!যাই হোক সেইএকটা কিউরিওসিটি, আমার মন নষ্ট করে দেয়৷আমি আজও জানতে চাই, সেই একলা গার্লস কমন রুমে এমন কি ছিলো!! যাই হোক আমার জীবন বদলে গেলো চিরকালের জন্য!তখন জেদী ছিলাম, তাই রাগটা ক্যারিয়ার নষ্ট করে দেখালাম!
মানে এক্সাম হলে কিছু না লিখে খালি প্যাপার জমা দিলাম, তখন জানতাম না এটা আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে, বছরের পর বছর ঘুরলো, আজও আমি সাক্সেসফুল নই, তবে খেয়ে বেঁচে আছি, মাঝে, ফেইসবুক এ পাই ওকে! রিকুয়েস্ট ও পাঠাই, এক্সেপ্ট ও করে ও, এটা সেটা বলার পর যেই প্রশ্নটা টানলাম;
"সেইদিন গার্লস কমন রুম থেকে বেরিয়ে আসার আগে কি ভেবেছিলি"!! ব্যস আর উত্তর আসে নি
ইভেন আজও উত্তর পাইনি!ব্লকই করে দিলো! তখন আফসোস হয়েছিল, তবে আজ বিষয়টা বুঝে খুশি হই! কারণ এটা একটা সাইকোলজীক্যাল এ্যক্ট! যখন তুমি কাউকে ভুলতে পারো না, তখনই তুমি তার স্মৃতিগুলো ধ্বংস করার চেষ্টা করো!সেটাও আমার সেই বিশেষ এর ক্ষেত্রেও হয়েছে, সে আমার স্মৃতি মেটাতে চায়, তাই এই ছেলেমানুষি৷যাই হোক, কথাগুলো বলতে পেরে মনটা অনেক হালকা হয়েছে !ইতিমধ্যে একপ্রস্থ তথাকথিত ভালোবাসার খেলা কিন্তু হয়ে গেছে অন্য কারো সংগে !তবে আজ সে আমার বন্ধু..
কারণ সেই বিশেষ এর জায়গাটা, আর কাউকেই আমি দিতে পারিনি;
আজ আমি একটা মলে সাধারণ সেলস্ ম্যান,
আমি প্রতিদিন কাজে যাই, নিজেকে খুঁজে বেড়াই!
আর যে চেহারা ১১ বছর ধরে একই রয়ে গেছে আমার মনের মধ্যে আজও ভীড়ের মধ্যে সেই চেহারাটা খুঁজে বেড়াই!জানি হয়তো পাশ দিয়ে বেরিয়ে যাবে কোনো দামী গাড়ি করে,
জানি, বিয়ে হয়ে গেছে ওর !তবুও মন বেচেঁ আছে তার দেয়া শেষ স্মৃতিগুলোকে আকরে ধরে.
পাঠকদের মনে আসতেই পারে, কে আমার সেই বিশেষ ব্যক্তিটি? তো উত্তরে আমি বলবো
নামটা না হয় না ই লিখলাম!ভালোবাসা কে বদনাম করা আমার উদ্দেশ্য নয়, শুধুমাত্র ভালোবাসার মানেটা আমিও বুঝতে শিখেছি, সেটা ওকে জানাতে চাই!জানি সে ফিরবে না, তবুও অপেক্ষার নামই তো ভালোবাসা! কি, তাই না..?
বাবাই দাম
No comments:
Post a Comment